৪ কোটি টাকা মূল্যের হেরোইন সহ গ্রেফতার ৩ - The News Lion

৪ কোটি টাকা মূল্যের হেরোইন সহ গ্রেফতার ৩

 


দি নিউজ লায়ন;  মুর্শিদাবাদে বড়সরো সাফল্য পেলো খোদ কলকাতা এসটিএফ ও মুর্শিদাবাদ পুলিস। যৌথ অভিযান চালিয়ে তালাই ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের হেরোইন সহ তিন মনিপুরের পাচারকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ধৃতরা হলোফিজাম নাওবি সিং, থিয়াম সুরমঙ্গলমৈতি ও ইয়াখোম নাইতোমবা মিতেই। ধৃতদের প্রত্যেকের বাড়ি মণিপুরে। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পারে হেরোইন হাত বদলের উদ্দেশ্য মণিপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। 


তবে, এতো বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আমদানি করা হয়েছে এবং কাকে বা কাদের দেওয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিস। জেলার উচ্চ এক পুলিশ আধিকারিক বলেন, আমাদের কাছে আগাম খবর ছিল, ফলে জাতীয় সড়কে নাকা তল্লাশি চালিয়ে একটি লরি থেকে চার কিলো হেরোইন উদ্ধার হয়। লরির দুই চালক ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে  কলকাতা এসটিএফ ও মুর্শিদাবাদ জেলার পুলিস  থানার তালাই জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায়। 


সেখানে একটি লরিকে আটক করে তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে লরির চাকা, সিট কভারের তলায় ও লরির একাধিক পার্টসে লুকনো প্রায় চার কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়।  পুলিস আধিকারিক জানান, উদ্ধার হওয়া হেরোইন ধপধপে সাদা রঙের। যা অত্যন্ত উন্নতমানের। ফলে, চাহিদা ও মানের নিরিখে এগুলোর দামও হয় অত্যন্ত চড়া। যেখানে বাজার চলতি হেরোইন হয় ইষৎ লাল রঙের, এগুলো অনুন্নত মানের হেরোইন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.